শিরোনাম
সংবাদদাতা, মীরসরাই :: | ০৬:৩৬ পিএম, ২০২২-০৮-০২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে জোরারগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এসআই ও ৩ কনস্টেবলসহ ৪ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে পৌনে ১ টার দিকে বড়তাকিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, জোরারগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রতন কান্তি দে, কনস্টেবল আরিফ হোসেন, মোবারক হোসেন ও চালক জহির। গুরুতর আহত আরিফ হোসেনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, ঢাকা থেকে কক্সবাজারে আসামি নিয়ে যাচ্ছিলো তারা। বড়তাকিয়া এলাকায় একজন মানসিক রোগীকে বাঁচাতে গিয়ে আসামির বহন করা গাড়িটি হঠাৎ ব্রেক করে। ফলে গাড়ি দুর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, আমাদের চার জন পুলিশ সদস্য আহত হয়। তাদের উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে আরিফ নামে একজন গুরুতর হওয়াতে চমেক হাসপাতালে পাঠানো হয়। বাকি তিন জনের অবস্থা ভাল রয়েছে। আসামি বহন করা গাড়িটি চলে গেছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited